বন্দি //

by - May 30, 2018

বন্দি ______
মাসুদ পারভেজ

 
বন্দি আমি বন্দি
আমি পথে বন্দি ...
আমি মতে বন্দি
আমি বন্দি তোমার শহরে।
আমি মাঠে বন্দি
আমি ঘাটে বন্দি
আমি বন্দি ভিআইপির বহরে।
আমি জ্যামে বন্দি
আমি ভ্যাটে বন্দি
আমি বন্দি বার্ষিক বাজেটে।
আমি কথায় বন্দি
আমি ব্যথায় বন্দি
আমি বন্দি সরকারি গেজেটে।
আমি ভোটে বন্দি
আমি জোটে বন্দি
আমি বন্দি অনিচ্ছার মিছিলে।
আমি শিক্ষায় বন্দি
আমি দীক্ষায় বন্দি
আমি বন্দি স্বজনপ্রীতির চাহনে।
আমি গানে বন্দি
আমি টানে বন্দি
আমি বন্দি লোকদেখানো প্রেমে।
আমি কোটায় বন্দি
আমি খোঁটায় বন্দি
আমি বন্দি অযোগ্যতার ফ্রেমে।
আমি খাতে বন্দি
আমি জাতে বন্দি
আমি বন্দি বৈষম্যের শিকারে।
আমি আইনে বন্দি
আমি লাইনে বন্দি
আমি বন্দি বানানো খবরে।
আমি শাসনে বন্দি
আমি কাফনে বন্দি
আমি বন্দি শেষ দাফনে।

You May Also Like

0 comments