• Home
  • About
  • Contact
  • Shop
    • Category
    • Category
    • Category
  • Advertise
facebook twitter instagram Email

অবেলা


গতকাল ২৪শে আগস্ট'১৮ইং রোজ শুক্রবার চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সকাল সাড়ে দশটায় প্রাক্তন ছাত্র মাসুদ পারভেজ ও রাকিবের সঞ্চালনায় আহ্বায়ক কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের ১ম পুনর্মিলনী-২০১৮ইং অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুল আলম চৌধুরীর সহধর্মিণী ও প্রতিষ্ঠাকালীন পরিচালনা কমিটির সভাপতি মিসেস হালিমা খানম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান,দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন,ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুর ছবুর।

পবিত্র কোরআন তেলায়ত,গীতা পাঠ,ও জাতীয় সংগীতের মাধ্যমে শুধু হওয়া অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র ও আয়োজক কমিটির সদস্য সাইফুল আরমানের স্বাগত বক্তব্যে ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক আব্দুস ছবুর শুভেচ্ছা বক্তব্য বিদ্যালয়ের বর্তমান অবস্থান তুলে ধরেন,এছাড়া প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে প্রনব দাশ,মুরাদুজ্জামান চৌধুরী,শাহাদত হোসেন সোহেল ও নাহিয়ান মোর্শেদ স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরা আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন আজকের এই পুনর্মিলনীর মাধ্যমে প্রাক্তন ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের অগ্রগতির পথে সহায়তা ভুমিকা পালন করবে।
আলোচনা সভা ছাড়াও লাকী কুপনের মাধ্যমে বিশ জনের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক কমিটি। এবং বিদ্যালয়ের ২৫বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
Share
Tweet
Pin
Share
No comments

১৮'র তারুণ্য
----
মিছিলেও গান থাকে,
প্রেমিকার জন্য টান থাকে
মাতৃস্নেহের ঘ্রাণ থাকে,
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে।

তবুও আজ উত্থিত মুষ্টি হাতে শ্লোগান হবে,
শ্লোগান হবে অধিকারের
শ্লোগান হবে অবিচারের
শ্লোগান হবে আঠারো বছরের দীপ্তিময় তারুণ্যের।

যে অভিমান আজ অভিযাত্রী করেছে পথে,
বাড়ি ফেরার ভয় নেই
ফিরে যাবার পথ নেই
মহাকাল ডেকেছে আবার এক মহাকাব্য রচনায়।

আর যদি বিজয় নিয়ে না ফিরি মা,
তবে আমায় ভুলে যেও
তবে ব্যর্থতার দায় দিও
রক্তাক্ত বুকের চারপাশ সবুজের আঁচলে দিও।

মিছিলে কষ্ট থাকে,
পেটেও ভীষণ ক্ষুধা থাকে
মা,তোমার জন্য টান থাকে
একটি সুপ্রভাতের জন্য শ্লোগান হবে মা, শ্লোগান হবে।

_____মাসুদ পারভেজ
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

About me

About Me

Aenean sollicitudin, lorem quis bibendum auctor, nisi elit conseat ipsum, nec sagittis sem nibh id elit. Duis sed odio sit amei.

Contact Form

Name

Email *

Message *

Follow Us

  • facebook
  • twitter
  • instagram
  • Google+
  • pinterest
  • youtube

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • January 2019 (2)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (3)
  • September 2018 (2)
  • August 2018 (2)
  • July 2018 (4)
  • June 2018 (5)
  • May 2018 (5)

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates