• Home
  • About
  • Contact
  • Shop
    • Category
    • Category
    • Category
  • Advertise
facebook twitter instagram Email

অবেলা


"ঝলসানো শ্লোগান"
রচনাঃ মাসুদ পারভেজ
আবৃত্তিঃ আলমগীর ইসলাম শান্ত।
আজ নিস্তব্ধতার আবরণ জমে আছে মননে মগজে,...
রক্তে জমে বরফ, জং ধরেছে সাহসের ভাঁজে ভাঁজে;
চারিপাশে শকুনের দল ঘিরে ধরেছে আমার মানচিত্র।
পুরানো রূপে নতুন নতুন তাঁবেদার,
পুরানো রূপে নতুন নতুন চাটুকার।
-
আমার দেশ, আমার হাট, দখলে নিয়েছে বাজার,
আমার মাটি, আমার পথ, নিত্যদিনে করে ছারখার;
শ্যামল মাটিতে অসুরের বীজ বুনে করছে অপবিত্র।
লুকিয়ে মুখ আমি চুপ,আমি নির্বিকার,
আমি হতবাক দিয়েছি ছেড়ে অধিকার।
-
আমি বলতে চেয়েছিলাম আমার অধিকারের কথা,
আমি শ্লোগান তুলেছিলাম হয়ে এক দীপ্তিমান নেতা,
ছুটে এসেছিল সাঁজোয়া যান জলকামান,যেন দুর্বৃত্ত।
আমার বুকে ফেটেছে বোমা,ফুটেছেে গুলি,
রাজপথে লাশের স্তূপ বিচ্ছিন্ন মাথার খুলি।
-
আমার দুচোখে ভর করে আজ সমগ্র পৃথিবী সম ভয়,
ভুলে গেছি বিপ্লবী অতীত,ভুলে গেছি আমার পরিচয়;
তবে আমি জানি বুকে চাপা আগুনে জ্বলবে এই রক্ত।
আমি জানি এই রক্ত আবার জ্বলে উঠবে,
আমি জানি এই প্রাণ আবার জেগে উঠবে।।
Share
Tweet
Pin
Share
No comments
পৃথিবীর সবচেয়ে নিখুঁত সৌন্দর্যের নাম হচ্ছে
"নারী"
*সবচেয়ে প্রিয় ফুলটি দেখতে দেখতে এক সময় বিরক্তিকর মনে হবে।
*ভীষণ ভাল লাগা গানটাও শুনতে শুনতে বিরক্তিকর হয়ে উঠবে।...
*রোমাঞ্চকর জায়গাটিতে থাকতে থাকতে একদিন অসহ্য লাগবে।
*পছন্দের খাবার নিয়মিত খেলে আস্তে আস্তে অতিষ্ঠ হয়ে যাবে।
পৃথিবীর সব ভালো লাগা ও পছন্দ গুলো সাময়িক।

__________শুধুমাত্র নারী এমন একটি সৌন্দর্য বা আকর্ষণ যা কখনোই ফুরিয়ে যায় না।
Share
Tweet
Pin
Share
No comments

বন্দি ______
মাসুদ পারভেজ

 
বন্দি আমি বন্দি
আমি পথে বন্দি ...
আমি মতে বন্দি
আমি বন্দি তোমার শহরে।
আমি মাঠে বন্দি
আমি ঘাটে বন্দি
আমি বন্দি ভিআইপির বহরে।
আমি জ্যামে বন্দি
আমি ভ্যাটে বন্দি
আমি বন্দি বার্ষিক বাজেটে।
আমি কথায় বন্দি
আমি ব্যথায় বন্দি
আমি বন্দি সরকারি গেজেটে।
আমি ভোটে বন্দি
আমি জোটে বন্দি
আমি বন্দি অনিচ্ছার মিছিলে।
আমি শিক্ষায় বন্দি
আমি দীক্ষায় বন্দি
আমি বন্দি স্বজনপ্রীতির চাহনে।
আমি গানে বন্দি
আমি টানে বন্দি
আমি বন্দি লোকদেখানো প্রেমে।
আমি কোটায় বন্দি
আমি খোঁটায় বন্দি
আমি বন্দি অযোগ্যতার ফ্রেমে।
আমি খাতে বন্দি
আমি জাতে বন্দি
আমি বন্দি বৈষম্যের শিকারে।
আমি আইনে বন্দি
আমি লাইনে বন্দি
আমি বন্দি বানানো খবরে।
আমি শাসনে বন্দি
আমি কাফনে বন্দি
আমি বন্দি শেষ দাফনে।
Share
Tweet
Pin
Share
No comments
অনন্ত যাত্রা

সেদিন এই চোখে আর সকাল হলো না,
চোখ হাত পা দেহ তোমাকে খুঁজল না।
সংসারে থাকার অধিকার হারিয়ে ফেলায়...
শেষ ঠিকানা গোরস্থানের কোন এক কোণায়।
-
শূণ্য বিভীষিকাময় তিমির রাত্রির ঘরে,
ব্যস্ত যাপিত জীবনের সব হিসেব নিয়ে।

তোমাদের আকাশে যখন মেঘ রিমিঝিমি বৃষ্টি ,
আমার চারিপাশে অভিশাপ্ত আগুন আর আগুন;
আমি জ্বলছি আর জ্বলছি;
অসহায়ত্বের চিৎকার তোমাদের কানে পৌঁছেনি;
তোমাদের হাসি থামেনি।
-
তোমাদের কে অবহেলা আর অপূর্ণতার দীর্ঘশ্বাস_
বিষাক্ত সাপের একেকটি ছোবল,
প্রবল আজাবের হাতছানি ।
আমি জানি,আমি কখনোই ক্ষমার যোগ্য নই।
-
তবে তার তরী নেই, যার তীর নেই, কুল নেই।
মুকুলে যার ধরেছে অসুখ, কিসে তার সুখ।
এপার ওপার কেহ নেই তার একটু সুখ সাধ বার।
-
আমি তোমার ছিলাম না, তোমাদেরও না;
নিয়মের ছিলাম না, কখনো নিয়মেও না।
এপার ওপার কেহ নেই, নেই বা কোন মাত্রা,
অনন্ত অভিশাপ নিয়েই আমার অনন্ত যাত্রা।
___________________________মাসুদ


Share
Tweet
Pin
Share
No comments
🖊একটি অলিখিত চিঠি📃

পৃথিবীর এক কোণায় পুরাতন ধ্যান-জ্ঞানহীন সংকীর্ণতার জঞ্জালে ভরা এক পরিবেশে জন্ম ও বেড়ে ওঠা আমার। চারিপাশে দেখেছি বিকৃত হৃদয়ে কলুষিত মানসিকতার মানুষ গুলোর ঘৃণার মিছিল।জীবনের পরতে পরতে অবহেলা অবজ্ঞা বঞ্চনা পেরিয়ে তোমার কাছে আসা। 
অতঃপর বুঝতে পেরেছি জীবন ও ভালবাসা তোমার চেয়ে বেশি কিছু নয়। মিথ্যা সত্যের অভিনয়ের মোড়ানো প্রেমের খোলস ছেড়ে দেখেছি একটি নীল আকাশ, তোমার চোখে অজস্র নক্ষত্রের মতো সারি সারি স্বপ্ন,তুমি একটু ছুঁয়ে দিলেই আমি বুঝতে পারি বেঁচে থাকার জন্য এর বেশি উপকরণ হয়তো প্রয়োজন ছিল না। তোমার আঁচলে একেকটি মুহুর্ত যেন আমার নতুন করে পুনর্জন্ম।  এই হোক আমার শেষ ঠিকানা এবং জীবনের শেষ সম্ভাব্য নিশ্বাস। 
আমার চলে যাওয়া যদি তোমাকে এতটুকু ব্যথিত করে তবে এই সত্যটুকু তুমি জেনে নিও আমার সারাজীবনের প্রেম এইমাত্র পূর্ণতা পেল।
"তোমার এক টুকরো হাসির মাঝে আমার হাজার আনন্দ 
কী জীবন কী মৃত্যু,,
_____________________________মাসুদ
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts

About me

About Me

Aenean sollicitudin, lorem quis bibendum auctor, nisi elit conseat ipsum, nec sagittis sem nibh id elit. Duis sed odio sit amei.

Contact Form

Name

Email *

Message *

Follow Us

  • facebook
  • twitter
  • instagram
  • Google+
  • pinterest
  • youtube

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • January 2019 (2)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (3)
  • September 2018 (2)
  • August 2018 (2)
  • July 2018 (4)
  • June 2018 (5)
  • May 2018 (5)

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates