• Home
  • About
  • Contact
  • Shop
    • Category
    • Category
    • Category
  • Advertise
facebook twitter instagram Email

অবেলা

শিরোনাম দেখে চমকে উঠলেন? সবাই যখন কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে ব্যস্ত আমি তখন এই খোটা প্রথা নিয়ে একটু কথা বলি।      
   আমাদের বাড়ির পাশে একটি খাল আছে যার নাম টংকাবতী। শুকনো মৌসুমে ফসলি জমির নীচে বড় বালুচর জেগে ওঠে, যেখানে আমাদের গ্রাম পাশের গ্রাম ও দূরবর্তী গ্রাম থেকে দলবেঁধে ছেলেরা ফুটবল খেলতে আসতো। মাঠ দখল নিয়ে আমাদের সাথে প্রায়ই মারামারি লেগে থাকতো। সেখানে অবশ্য আমাদের আধিপত্য বিস্তার ছিল সবচেয়ে বেশি। তাই কথায় কথায় আমরা তাদের খোঁটা দিতাম যেন খালটি আমাদের পৈতৃক সম্পত্তি। এই খোটা-খুটির ব্যাপারটি আমার ও আমাদের কাছে প্রথাগত শিক্ষা। যা আমাদের পরিবার ও সমাজ থেকে শেখা। পরিবার থেকে শিখেছি বেশি কামাই করা ছেলেটা ও তার বউ বাকিদের খোটা দিয়ে বলবে সবাই তার কামাই থেকে বসে বসে খাচ্ছে,কথায় কথায় আরো কত কি। সমাজ থেকে শিখেছি সমাজের কর্তারা বলবে তাদের পুকুর সবাই ব্যবহার করছে,তাদের বাপ-দাদার জমির উপর করে দেওয়া রাস্তায় সবাই হাঁটছে,তাদের বানানো মসজিদে সবাই নামাজ পড়ছে ইত্যাদি ইত্যাদি। তাই আমরাও তাদের যোগ্য উত্তরসূরি হিসেবে সেগুলো নিয়মিত চর্চা করতাম। কারো সাথে একটু মনোমালিন্য হলেই বলতাম "আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে দেখিস,ট্যাং ভেঙে দিব"।
এই খোটা প্রথা বহুল প্রচলিত একটি প্রথা যা ব্যাক্তি,পরিবার,সমাজ থেকে রাষ্ট্রতে উন্নীত হয়ে ১৫ টাকার সিট ও ৩৮ টাকার ডাল-ভাত  পর্যন্ত চলে গেছে।
তবে খোটা দুই ধরনের হয়ে থাকে_
এক//
নিজের ব্যাক্তিগত সম্পূর্ণ মালিকানা বা আংশিক মালিকানার সম্পদ ব্যবহার করায় খোটা দেওয়া ।
দুই//
সমষ্টিগত মালিকানার দায়িত্বপ্রাপ্ত হয়ে বা স্বতঃপ্রণোদিত হয়ে খোটা দেওয়া।
     তবে প্রথম খোটার কিছু যৌক্তিকা থাকলেও দ্বিতীয়টা সম্পূর্ণ অযৌক্তিক বা বেয়াক্কেলর মত বলা যেতে পারে। এই অযৌক্তিক খোটা যে ক্রমবর্ধমান হারে বেড়ে চলছে তা বলার অপেক্ষা রাখে না।
  তাই এই খোটা-খুটির বিষয়ে আমার মনে হয় সংস্কার জরুরি। আমি বলছি না একদম বাদ দিতে,যেহেতু এটি একটি ঐতিহ্যগত প্রথা তাই এটি থাকুক এবং মানুষ মানুষকে যৌক্তিক খোটা দিক।

মাসুদ পারভেজ
১৪/০৭/২০১৮ইং
Share
Tweet
Pin
Share
No comments
সমাধান 
          মাসুদ পারভেজ 

শেষ রাতে অবেলায় জেগে উঠা চাঁদ,
যেন নিঘুম ভেজা চোখের কবিতা;
সহস্র না বলা কষ্টের জমাট অন্ধকার
ফিরে যায় আলো ফিরে না পাওয়া ভোরে।
ভুলে গেলে ভুলতে হয় ভুল বাঁধন ভেঙেচুরে ।।
-
চৈত্রের শেষে ঝড়ের রাতের আর্তনাদ,
যেন হৃদয় ছেঁড়া মাতাল সুরের টান;
বয়ে যাওয়া স্বপ্নের ঠিকানার খোঁজ
ফিরে পেতে কত রাত গেছে দিনে মিশে।
মুছে দিলে মুছতে হয় মুছে ফেলা সময় শেষে।।
-
দুচোখের কত অশ্রুজল গিলেছে এ রাত,
যেন তৃষ্ণিত আঁধার বেঁচে থাকার গল্প;
শত ভুলের মালা পরে ভ্রষ্ট ফুলের পুজো,
ধুলো জমা ইচ্ছের আঙিনায় ফোঁটা জল।
ভেজাতে চাইলে ভিজতে হয় অনিচ্ছাও অবিরল।।
-
রাতের বুকে রাতের কষ্ট, কারো শূন্য হাত,
যেন কৃষ্ণপক্ষে সব বিষাদের মিছিল;
নক্ষত্র জোনাকির সখ্য যোজন দুরত্বে
প্রলয় ঝড়ে বাড়তে থাকা সময়ের ব্যবধান।
দূরে ঠেলে দিলে দূরে যেতে হয় তবে তা শেষ সমাধান।।
Share
Tweet
Pin
Share
No comments
অতৃপ্ত
______মাসুদ পারভেজ

অনেক আশায় দৃষ্টি রেখেছিলাম নীল আকাশ পানে,
সহসাই রাত নামলো যেন কি ভীষণ অভিমানে;
অনেক তো অদেখাই রয়ে গেলো।
-
অনন্ত ইচ্ছে দাঁড়িয়েছিলাম শুধু জোছনা পোহাব বলে,
আহত সূর্যের সকাল দেখি এ যেন মনের ভুলে;
তবে তো ইচ্ছে গুলোর মৃত্যু হলো।
-
এক মরু তৃষ্ণা বুকে নিয়ে ছুটে ছিলাম মেঘবতীর কাছে,
মায়া নেই,জল নেই, মেঘে আজ ছল আছে;
এক জীবন তৃষ্ণা বুকে রয়ে গেলো।
-
সাগর ছুঁয়েছিলাম একটু ভিজবো বলে ঢেউয়ের তালে,
ভরে উঠল দৃষ্টির সীমানা বিস্তীর্ণ বালুচরে;
দুচোখ এক সাগর জলে ভরে গেলো।
-
রংধনুর রং খুঁজেছিলাম একটি ছবি এঁকে রাখব বলে,
অশোভনীয় তা যেন হৃদয়ের জীর্ণ দেয়ালে;
অদেখা চোখদুটো অদৃশ্য থেকে গেলো।
-
হাত বাড়িয়ে ছিলাম ইন্দ্রালয় জড়াবো বলে বাহুবন্ধনে,
নিয়মের পথে বন্ধ দুহাত সীমাবদ্ধতার শিকলে;
অস্ফুট লাল অন্ধকারে সব ডুবে গেলো।
Share
Tweet
Pin
Share
No comments
নভেম্বরʼ১৬ইং মাসের মাঝামাঝি শুক্রবারে প্রিয় বন্ধু মামুন আবদুল্লাহ ভাইয়ের সাথে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে "রাত জাগা তারা" ভাইয়ের সাথে প্রথম দেখা তখনো তাহার সম্পূর্ণ নাম জানি না, সেদিন প্রায় তিন ঘন্টার মতো একসাথে ছিলাম,পুরো সময় জুড়ে তার ঘ্যানর ঘ্যানর শুনতে হয়েছিল,প্রথম দিকে একটু বিরক্ত লাগলেও পরক্ষণে বেশ ভালোই লাগছিল।
অবশ্য ভাল লাগার যথেষ্ট কিছু কারণ আছে,প্রথমত একটা মানুষের পক্ষে একাধারে এতগুলো কাজের কথা বলাতে পারার যোগ্যতা,দ্বিতীয়ত এতটা নিঃস্বার্থ সাহিত্য পাগল মানুষ থাকতে পারে তাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। সর্বোপরি তার আন্তরিকতা ও ভালবাসা নিমেষেই বুঝিয়ে দে মানুষকে কাছে টানার কি অদ্ভুত ক্ষমতা তার।
দিনে দিনে তার প্রেমে পড়ে যেতে খুব বেশি সময় লাগলো না এবং তার সাথে নিজের অবসরে নিজেকে যতটুকু সম্ভব বাংলা সাহিত্যের সাথে কাজ করার চেষ্টা করলাম।
তখন "ভালবাসার গান কবিতা ও গল্পকথা"র বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে মোটামুটি একটি সচ্ছ অবস্থান তৈরী হয়ে যায়, যা শুধুমাত্র রাত জাগা তারার একক বুদ্ধিমত্তা,একাগ্রতা,কঠোর পরিশ্রমের ফসল।
একটি সংগঠন দাঁড় করাতে কত কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয় তার সাথে না থাকলে কখনোই শেখাই হতো না।
যার সুবাদে আজকের বাংলাদেশের অনলাইন ও অফলাইনে বৃহত্তর সাহিত্য ও সংস্কৃতি সংগঠন। বাংলাদেশের আনাচে কানাচে ভালবাসার গান কবিতা ও গল্পকথা'র সাহিত্য আড্ডা ও বিভিন্ন সামাজিক মানবিক কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে। একঝাঁক কবি সাহিত্যিক দক্ষ সংগঠক হয়ে উঠছে বাংলা সাহিত্যের হাল ধরতে।
এই সংগঠনের কর্ণধার হয়েও সে কখনোই সেটা তার কথা কাজে কাউকে বুঝতে দেয়নি,সবার সমান অংশীদারিত্ব ও সম্মান নিশ্চিত করেছে।
কাজের সুবাদে তার সাথে আমার ব্যাক্তিগত সম্পর্কটাও এমন এক পর্যায়ে যা শুধু আমরাই জানি।
ব্যাক্তিগত ভাবে তাকে আমি এতটুকু শুধু জানি সে যেটা বুঝবে বা জানবে অথবা স্বচক্ষে দেখবে তার স্পষ্ট করে বলে দেবে,আপনার খুশি অখুশিতে তার কিছু যায় আসে না। ইতিমধ্যে তার বেশ কিছু প্রবন্ধ যেমন পাঠক জনপ্রিয়তা পেয়েছে ঠিক তেমনি আবার কিছু কিছু ভিন্ন মতের সমালোচনাও এসেছে। তবুও সে তার পথ থেকে এক বিন্দুও সরে যায়নি।এই হচ্ছে তার সৎ সাহস কারণ সে জানে সে কি বলছে। আর যারা তার রাগের ভেতরের ভালবাসা বুঝতে পারেনি তাদের জন্য আমার গভীর সমবেদনা। জানেন তো রাগী মানুষের মন পরিষ্কার হয় সচ্ছ ও বিশাল খোলা আকাশের মতো।
  গতকাল সে রাত জাগা তারার জন্মদিন ছিল, ব্যস্ততার সাথে যুদ্ধ করে তাকে একটি শুভেচ্ছাও জানাতে পারিনি। শুধু তার জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন,আর সবার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা এমন এক রাত জাগা তারা জ্বলুক সবার অন্তরে অন্তরে।
আর সেই রাত জাগা তারার সম্পূর্ণ নাম এখন আমি জানি । সেই হচ্ছে  "ভালবাসার গান কবিতা ও গল্পকথা"র'প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠা পরিচালক  সৈয়দ আসাদুজ্জামান সুহান
Share
Tweet
Pin
Share
No comments
Newer Posts
Older Posts

About me

About Me

Aenean sollicitudin, lorem quis bibendum auctor, nisi elit conseat ipsum, nec sagittis sem nibh id elit. Duis sed odio sit amei.

Contact Form

Name

Email *

Message *

Follow Us

  • facebook
  • twitter
  • instagram
  • Google+
  • pinterest
  • youtube

recent posts

Sponsor

Facebook

Blog Archive

  • January 2019 (2)
  • December 2018 (1)
  • November 2018 (3)
  • October 2018 (3)
  • September 2018 (2)
  • August 2018 (2)
  • July 2018 (4)
  • June 2018 (5)
  • May 2018 (5)

Created with by ThemeXpose | Distributed by Blogger Templates