মদনলাল মস্ত জ্ঞানী,
কথায় কথায় হাত তুলে।
অভ্যাস তার খানদানি,
বলছে সব ভাব ভুলে।।
মাথায় ভাবে মাল আছে,
শিক্ষা-দীক্ষা কম না।
দু-চারবারে মেট্রিক গেছে,
দক্ষতা তো কম না।।
কি পড়েছে কি শিখেছে,
সবকিছুতেই বাম হাত।
মুন্সিয়ানার ভাব ধরে সে,
ব্যস্ত দেখায় দিনরাত।।
অল্প বিদ্যার গল্প কত,
চোখের সামনে সবই মূর্খ।
জ্ঞানের রসদ কত শত,
কথায় কথায় তাই তর্ক।।
মানুষ জাতি ভুলে ভরা,
সে কথা তার নেই জানা।
এমন জ্ঞানী দেশ ভরা,
চোখ থাকতেও চোখ কানা।।
_____মাসুদ পারভেজ
যদি ইচ্ছে হয়
যদি ইচ্ছে হয় একটি চিঠি
লিখ
নীল আকাশের খামে
সাদা মেঘের ভাঁজে ।
-
যদি ইচ্ছে হয় একটি ছবি
এঁকো
দৃষ্টির শূন্য সীমানায়
রংধনুর রংতুলিতে।
-
যদি ইচ্ছে হয় একটি
স্বপ্ন দেখো
ভেজা চোখের তারায়
পূজন্ প্রণয়ের ।
-
যদি ইচ্ছে হয় একটু
ভালবেসো
অভিমানের পথ ভুলে
হৃদয়ে হৃদয় বেঁধে ।
-
যদি ইচ্ছে হয় একটি ঘর
বেঁধো
বিরান বুকের ভিটায়
যতনে খুব যতনে।
-
যদি ইচ্ছে হয় সব ভেঙে
চলে যেও
একাকী সঙ্গোপনে
সুদূরে পা বাড়িয়ে।
-
যদি ইচ্ছে হয় কখনো ভুলে
যেও
একটু যদি হৃদয় ভাঙে
অজান্তে গহনে।
-
যদি ইচ্ছে হয় আবার ফিরে
এসো
হৃদয়ে যদি হৃদয় টানে
পথে পথ পেরিয়ে।

