ধুপছায়া
_________মাসুদ পারভেজ
কবে শেষ হয়েছিল বুঝতেই পারিনি
শুরু তো তখনো হয়নি_
চলাচলে দোলাচলে জীবন বুঝি এমনই,
নিজেকে খুঁজতে গিয়ে জীবনকেই বুঝিনি।
-
যে প্রণয় ব্যথার মিছিল বুকের ভেতরে
আহা! আমি বুঝাই কারে_
অনির্দিষ্ট সীমারেখা,তবুও বাঁধা কাঁটাতারে,
ধরতে ধরতে প্রচ্ছায়া,ধরতেই পারিনি তারে !
-
ভালবাসলে ঘর হয়,পরও হয় জানি
পর নয় আপন কতখানি_
কাছে ছিল না,দূরেও না,কেন কাছে টানি,
কি হবে অদৃষ্টের বিচার মানি বা না মানি।
-
চাঁদের গলে গহনা দেখে কলঙ্ক বলি
যে কলঙ্ক বুকে বেঁধে চলি_
খুঁজে পাই না সুখ-দুঃখ তবুও কেন জ্বলি,
তবু চোখের কোণে মুক্তো দানাকে অশ্রু বলি !
-
সহস্র কবিতার চয়নে চয়নে গেঁথে রাখি
ভুল রাতে আলোহীন জোনাকি_
ছেড়ে তো দিইনি তবে কেমনে বেঁধে রাখি,
মনে তো রাখিনি যাকে ভুলে কেমনে থাকি.....।






