এমন একটি কবিতা লিখা হলো না
এমন একটি কবিতা লিখা হলো না
_______________মাসুদ পারভেজ
এমন একটি কবিতা লিখা হলো না
মানুষ গুলো এক কাতারে দাঁড়িয়ে
এক স্রষ্টার কাছে নতজানু,
কোন গোত্র নেই,বর্ণ নেই,বিভেদ নেই মানুষে মানুষে।
-
এমন একটি কবিতা লিখা হলো না
মানুষ গুলো এক সুরে এক তালে
একটিই গান কণ্ঠে সবার,
কোন ভুল নেই,দোষ নেই,অভিযোগ নেই মানুষে মানুষে।
-
এমন একটি কবিতা লিখা হলো না
মানুষ গুলোর হৃদয় ফুলের বাগান
শত শত ফুল ফোটে,
চোখে ঘৃণা নেই,মনে ক্ষোভ নেই,অস্ত্র নেই হাতে হাতে।
-
এমন একটি কবিতা লিখা হলো না
মানুষ গুলো একটি পৃথিবীর বাসিন্দা
এক ছাদের নীচে একসাথে,
কোন দেশ নেই,বিদেশ নেই,কাঁটাতার নেই পথে পথে।
-
এমন একটি কবিতা লিখা হলো না
মানুষের মুখে মুখে সোনা ঝরা হাসি
অভিরাম ব্যথাহীন প্রাণোময়,
কোন উদ্বেগ নেই,হতাশা নেই,অভিমান নেই মনে মনে।
-
এমন একটি কবিতা লিখা হলো না
মানুষের মাঠে মাঠে ফসলের বিছানা
নিত্যদিনে সুখের আয়োজন,
কারো পেটে ক্ষুধা নেই,তৃষ্ণা নেই,অভাব নেই জনে জনে।
-
এমন একটি কবিতা লিখা হলো না
যে কবিতার আর কোন প্রাপ্তি নেই ভালবাসা ছাড়া।

0 comments