কবিতাঃ বিশ্বাস করতে চাই
বিশ্বাস করতে চাই
- মাসুদ পারভেজ
বিশ্বাস করতে চাই এখানে একটি আকাশ আছে,
মেঘ আছে, বৃষ্টি আছে, বজ্রপাত নেই।
শীতল বাতাস আছে কিন্তু দমকা হাওয়া নেই।
রংধনু আছে, সোনালি বিকেল আছে,
হতাশার আশংকা নেই ।
এখানে রাত্রিগুলো জোছনাময়,তারারা ঝলমল।
চন্দ্রগ্রহনের আভাস নেই।
আমি বিশ্বাস করতে চাই এখানে প্রেম আছে,
মানুষ গুলো সুজন।
মানুষের হৃদয় আছে, বিবেক আছে,
ভালবাসার আবেগ আছে।
এখানের মানুষেরা লাল বলতে রক্ত বোঝেনা,
বোঝে গোলাপের সুরভিত আহ্বান।
এখানে বৃক্ষ কাঠুরিয়াকে অভিশাপ দেয় না।
মাটির পাপ খুঁড়ে আগুনে পোড়ানো হয় না ।
এখানে নির্মল সবুজ আছে,এখানে প্রেম আছে।
আমি বিশ্বাস করতে চাই এখানে আমি তুমি নেই।
এখানে আমরা সবাই।
________________________মাসুদ
- মাসুদ পারভেজ
বিশ্বাস করতে চাই এখানে একটি আকাশ আছে,
মেঘ আছে, বৃষ্টি আছে, বজ্রপাত নেই।
শীতল বাতাস আছে কিন্তু দমকা হাওয়া নেই।
রংধনু আছে, সোনালি বিকেল আছে,
হতাশার আশংকা নেই ।
এখানে রাত্রিগুলো জোছনাময়,তারারা ঝলমল।
চন্দ্রগ্রহনের আভাস নেই।
আমি বিশ্বাস করতে চাই এখানে প্রেম আছে,
মানুষ গুলো সুজন।
মানুষের হৃদয় আছে, বিবেক আছে,
ভালবাসার আবেগ আছে।
এখানের মানুষেরা লাল বলতে রক্ত বোঝেনা,
বোঝে গোলাপের সুরভিত আহ্বান।
এখানে বৃক্ষ কাঠুরিয়াকে অভিশাপ দেয় না।
মাটির পাপ খুঁড়ে আগুনে পোড়ানো হয় না ।
এখানে নির্মল সবুজ আছে,এখানে প্রেম আছে।
আমি বিশ্বাস করতে চাই এখানে আমি তুমি নেই।
এখানে আমরা সবাই।
________________________মাসুদ



0 comments