কবিতাঃ উপলব্ধি

by - June 04, 2018

উপলব্ধি
________
___মাসুদ পারভেজ

একটু ঘুমাবো বলে_
এখন রাতকে আর রাত বলি না,
বলি অনন্তের শেষ বিশ্রামের সময়
সবার এখন জিরিয়ে নেওয়ার পালা।

একটু হাসব বলে_
এখন কষ্টকে আর কষ্ট বলি না,
বলি সুখকে মেপে দেখার যন্ত্র
এখন সাধন হবে কষ্টের নেই জ্বালা ।

একটু হাঁটব বলে_
এখন পথের সীমারেখা খুঁজি না,
বুঝি অবরুদ্ধ পথও বিস্তীর্ণ মাঠ
দৃষ্টি জুড়ে সুগম চারিপাশ খোলা ।

একটু বাঁচব বলে_
জীবনকে আর কঠিন ভাবি না,
ভাবি মৃত্যুর জন্য এই অভি-ক্রম
গ্লানি মুছে ধীর পায়ে এগিয়ে চলা।


You May Also Like

0 comments