কবিতাঃ নিম্নমধ্যবিত্ত
নিম্নমধ্যবিত্ত
_____মাসুদ পারভেজ
মাসটা যেন বাড়ছে কেবল হচ্ছে না তো শেষ,
বাকীর খাতা বাড়ছে শুধুই মোটা হচ্ছে বেশ।
মানিব্যাগের কোণায় ভাংতি নোট,
দু'চোখ স্বপ্নসিক্ত;
বিশ্বাসের ভর সম্মানটুকু,আমি নিম্নমধ্যবিত্ত।
ছেলেমেয়ে হচ্ছে বড়,বাড়ছে মোটা বই খাতা,
খচখচে বড় নোট যেন শুকনো কাঁঠাল পাতা।
নবধারার লেখাপড়া শিক্ষা দীক্ষা,
সবই লাগে তিক্ত;
আশায় আশায় বাঁচা শুধু,আমি নিম্নমধ্যবিত্ত।
পেসক্রিপশনে ঔষধের লাইন আট দশটা টেস্ট,
দুই চার পাঁচদিন কাটাতে হয় অবৈতনিক রেস্ট।
নিজের উপর অভিযোগের পাহাড়,
নিজে নিজে ক্ষিপ্ত;
মনের সাহস সম্বলটুকু,আমি নিম্নমধ্যবিত্ত।
স্বপ্ন আমার পাহাড় সমান আকাশ ছুঁতে পারে,
মেঘের মতো কখনো তা চোখে বৃষ্টি হয়ে ঝরে।
নিত্যদিনে স্বপ্নে আমার স্বপ্ন মরে,
স্বপ্ন হয় না রপ্ত;
পরাজয়ে জীবন খোঁজা,আমি নিম্নমধ্যবিত্ত।
_____মাসুদ পারভেজ
মাসটা যেন বাড়ছে কেবল হচ্ছে না তো শেষ,
বাকীর খাতা বাড়ছে শুধুই মোটা হচ্ছে বেশ।
মানিব্যাগের কোণায় ভাংতি নোট,
দু'চোখ স্বপ্নসিক্ত;
বিশ্বাসের ভর সম্মানটুকু,আমি নিম্নমধ্যবিত্ত।
ছেলেমেয়ে হচ্ছে বড়,বাড়ছে মোটা বই খাতা,
খচখচে বড় নোট যেন শুকনো কাঁঠাল পাতা।
নবধারার লেখাপড়া শিক্ষা দীক্ষা,
সবই লাগে তিক্ত;
আশায় আশায় বাঁচা শুধু,আমি নিম্নমধ্যবিত্ত।
পেসক্রিপশনে ঔষধের লাইন আট দশটা টেস্ট,
দুই চার পাঁচদিন কাটাতে হয় অবৈতনিক রেস্ট।
নিজের উপর অভিযোগের পাহাড়,
নিজে নিজে ক্ষিপ্ত;
মনের সাহস সম্বলটুকু,আমি নিম্নমধ্যবিত্ত।
স্বপ্ন আমার পাহাড় সমান আকাশ ছুঁতে পারে,
মেঘের মতো কখনো তা চোখে বৃষ্টি হয়ে ঝরে।
নিত্যদিনে স্বপ্নে আমার স্বপ্ন মরে,
স্বপ্ন হয় না রপ্ত;
পরাজয়ে জীবন খোঁজা,আমি নিম্নমধ্যবিত্ত।



0 comments