ঝলসানো শ্লোগান
"ঝলসানো শ্লোগান"
রচনাঃ মাসুদ পারভেজ
আবৃত্তিঃ আলমগীর ইসলাম শান্ত।
আজ নিস্তব্ধতার আবরণ জমে আছে মননে মগজে,...
রক্তে জমে বরফ, জং ধরেছে সাহসের ভাঁজে ভাঁজে;
চারিপাশে শকুনের দল ঘিরে ধরেছে আমার মানচিত্র।
পুরানো রূপে নতুন নতুন তাঁবেদার,
পুরানো রূপে নতুন নতুন চাটুকার।
-
আমার দেশ, আমার হাট, দখলে নিয়েছে বাজার,
আমার মাটি, আমার পথ, নিত্যদিনে করে ছারখার;
শ্যামল মাটিতে অসুরের বীজ বুনে করছে অপবিত্র।
লুকিয়ে মুখ আমি চুপ,আমি নির্বিকার,
আমি হতবাক দিয়েছি ছেড়ে অধিকার।
-
আমি বলতে চেয়েছিলাম আমার অধিকারের কথা,
আমি শ্লোগান তুলেছিলাম হয়ে এক দীপ্তিমান নেতা,
ছুটে এসেছিল সাঁজোয়া যান জলকামান,যেন দুর্বৃত্ত।
আমার বুকে ফেটেছে বোমা,ফুটেছেে গুলি,
রাজপথে লাশের স্তূপ বিচ্ছিন্ন মাথার খুলি।
-
আমার দুচোখে ভর করে আজ সমগ্র পৃথিবী সম ভয়,
ভুলে গেছি বিপ্লবী অতীত,ভুলে গেছি আমার পরিচয়;
তবে আমি জানি বুকে চাপা আগুনে জ্বলবে এই রক্ত।
আমি জানি এই রক্ত আবার জ্বলে উঠবে,
আমি জানি এই প্রাণ আবার জেগে উঠবে।।

0 comments