অনিষ্পন্ন _ মাসুদ পারভেজ
গল্প তো আরো কিছু বাকী আছে,
কিছু ঋণ আছে সময়ের কাছে।
ব্যথারও কিছু না বলা কথা আছে,
তুমি আমার নও তাই কি আমি নিঃশেষ
তুমি দূরে যাবে বলেই তবে কি গল্প শেষ??
-
কথারও কিছু ব্যথা আছে কখনোই বুঝা যায় না ,
দুখেরও কিছু সুখ আছে কখনোই ছোঁয়া যায় না;
যার মতো সে থাকুক,কাছে ডাকুক বা দূরে
দূরের অধরা স্বপ্নটাই লাগে বেশ।।
-
আঁধারেও আলো আছে দূর থেকে দেখা যায় না,
একাকীত্বেরও বন্ধু আছে কখনোই ছেড়ে যায় না;
তাই যাচ্ছে সময় যাক,আর না আসুক ফিরে
ফিরে দেখা ভুল ধরে রাখে রেশ।।


0 comments