এই শহরে //মাসুদ পারভেজ

by - September 23, 2018


এই শহরে
কিছু মানুষ থাকে,
কিছু মানুষের স্রষ্টা-
ছোট স্রষ্টা,মেজ স্রষ্টা,বড় স্রষ্টা।
ঘাঁটার স্রষ্টা,পাড়ার স্রষ্টা, হরেক রকম স্রষ্টা।
প্রতিটি রাস্তায়, প্রতিটি মহল্লায় যতটা কুকুর আছে, তার চেয়ে বেশি।
বাধ্য মানুষগুলো সকাল-সন্ধ্যা তাদের আরাধনায় নিমগ্ন।

স্রষ্টার কথার বাইরে কথা বললেই গালে যে জিভ থাকবে না;
কৃতকর্মের শাস্তি'তো বিধান।
পশ্চিমাকাশ যেভাবে দিনের আলো কে গিলে ফেলে,
ঠিক সেভাবেই মানুষগুলো স্রষ্টাদের পেটের ভেতর সংসার সাজায়,
স্বপ্ন দেখে প্রেয়সীর হাতে তুলে দেয় ফুল।

বিশ্বাস করো,
এই শহরের ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলতে চায় না।
কাকে সে পথ দেখাবে?


You May Also Like

0 comments